ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতিসহ আটক ৩ নেতাকর্মী

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:০৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:০৯:০১ অপরাহ্ন
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতিসহ আটক ৩ নেতাকর্মী

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিন রেজাসহ তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার এলাকার একটি তেলপাম্প থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন বৈঠকে অংশ নিয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালায়।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে একটি তেলপাম্প থেকে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, একজন ঢাকা মহানগর শ্রমিক লীগের পদধারী নেতা এবং অপরজন নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

ওসি শরিফুল ইসলাম বলেন, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০