ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭ গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার ৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১ ডায়েটে অতিরিক্ত ফল খেয়ে উল্টো ওজন আরও বাড়াচ্ছেন না-তো? চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, মদ ও ওষুধ জব্দ মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন রাড্ডা ক্লিনিক দখলকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:১৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:১৭:৪৮ অপরাহ্ন
বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল-অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ভক্তদের চমকে দিয়ে বিয়ে করেছেন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে ঘরোয়া আয়োজনে খ্রিস্টান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর ৪০ বছর বয়সে এসে ভালোবাসার মানুষকে খুঁজে নেন জেনিফার। উইলিয়ামের সঙ্গে তার পরিচয় হয়েছিল ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে। তবে দীর্ঘ সময় পর ২০২৩ সালে তারা সম্পর্কে জড়ান।

এরপর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম। দীর্ঘদিনের সেই সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায় ২০২৬ সালের জুলাইয়ে।

বিয়ের খবর এতদিন গোপন রাখার বিষয়ে নানা আলোচনা চললেও, বিয়ের পর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেনিফার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গোপন বিয়ের প্রসঙ্গে হেসে তিনি বলেন, ‘এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে।’

জেনিফার বলেন, ‘সত্যি বলতে, নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চাইলেও একজন তারকা হওয়ার কারণে তা সম্ভব হয় না। কারণ সবাই সবকিছু জানতে চায়। এখানে লুকানোর কিছু নেই—ভালো থাকুন, ভালো কাজ করুন, সবই ভালো হবে।’

ভালোবাসা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা বলতে আমি শুধু কাপল কিংবা রোমান্টিক প্রেম বুঝি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় পরিবার, বন্ধুবান্ধব কিংবা পোষা প্রাণীর শর্তহীন ভালোবাসাও কতটা গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসা শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়।’

তিনি আরও বলেন, ‘জীবনে একবার মন ভেঙে গেলেই পৃথিবী শেষ হয়ে যায় না। বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, সম্পর্ক ভাঙে, জীবন ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যায়—আর এটাই জীবনের মজা।’

সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ও সম্পর্কের ওপর থেকে তার বিশ্বাস উঠে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, তিনি সবসময়ই ভালোবাসায় বিশ্বাসী।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার