ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:০৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:০৩:১৭ অপরাহ্ন
৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের ১৪৫ নম্বর পশ্চিম শশিকর ওয়াপদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বিভিন্ন অংশে ফাটল ও পলেস্তারা খসে পড়েছে। ভবনটির প্রায় ৩৬টি পিলারে ফাটল দেখা দেওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই বিকল্প ভবন ও পর্যাপ্ত শ্রেণিকক্ষের সংকটের কারণে ঝুঁকি নিয়েই সেখানে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে।

বিদ্যালয়টি উপজেলার পশ্চিম শশিকর এলাকায় একটি প্রবাহমান ওয়াপদার খালের পাশে অবস্থিত। ২০০১ সালে বিদ্যালয়টির ভবন পুনর্নির্মাণ করা হয়। তবে নির্মাণের কয়েক বছর পর থেকেই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিতে শুরু করে। সময়ের সঙ্গে এসব ফাটল আরও বিস্তৃত হয়েছে। ভবনের পাশে একদিকে খালের প্রবল স্রোত, অন্যদিকে ভবনের পিলার, বিম ও দেয়ালের বিভিন্ন স্থানে ক্ষয় ও ফাটলের কারণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভবনের প্রায় ৩৬টি পিলারে ফাটল এবং পলেস্তারা খসে পড়ার চিহ্ন রয়েছে। কোথাও কোথাও বিমের কংক্রিটও ধসে পড়েছে। বৃষ্টি হলে ছাদ ও দেয়াল চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে শ্রেণিকক্ষের মেঝে স্যাঁতসেঁতে হয়ে যায় এবং স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়। দেয়াল ও পলেস্তারা খসে পড়ার কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে বসে ভবনের পিলার ও দেয়ালের ফাটল দেখতে তাদের ভয় লাগে। বৃষ্টি হলে ছাদ ও দেয়াল দিয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। ভবনের কোনো অংশ ধসে পড়ার আশঙ্কায় অনেক সময় তারা আতঙ্কে থাকে। নিরাপদ পরিবেশে নিয়মিত ক্লাস করার জন্য দ্রুত ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে তারা।

শিক্ষকেরাও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় এটি ব্যবহার করা ছাড়া আপাতত বিকল্প নেই। বিশেষ করে বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ার কারণে পাঠদান আরও কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় দ্রুত ভবনের নিরাপত্তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবনটি সংস্কার করা অথবা নতুন ভবন নির্মাণ করা জরুরি। পাশাপাশি নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের বিকল্প ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তাঁরা।

ডাসার উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ওয়াপদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিঠি দিয়েছেন। বিষয়টি জানার পর তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন। ভবনটির বিমের কংক্রিট ধসে পড়েছে এবং বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। ভবনটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, বিদ্যালয়টির ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সেই ভবনেই শিক্ষার্থীরা ক্লাস করছে বলে তিনি অবগত হয়েছেন। ভবনটির অবস্থা যাচাইয়ের জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি রয়েছে। কমিটির মাধ্যমে ভবনটি পরীক্ষা করে এটি ব্যবহার উপযোগী কি না, তা নির্ধারণ করা হবে। উপজেলা প্রকৌশলী ইতোমধ্যে ভবনটি সরেজমিন পরিদর্শন করেছেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও বিষয়টি অবগত আছেন। পরবর্তী পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা