ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭ গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার ৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১ ডায়েটে অতিরিক্ত ফল খেয়ে উল্টো ওজন আরও বাড়াচ্ছেন না-তো? চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, মদ ও ওষুধ জব্দ মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন রাড্ডা ক্লিনিক দখলকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:০৮:০১ অপরাহ্ন
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

অনুমোদিত সীমার বাইরে শুল্কমুক্ত মদসহ বন্ড সুবিধায় আমদানি করা পণ্য মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউসের কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিযান চলাকালে সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করা হয়েছে বলে এনবিআর জানিয়েছে।

বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে স্থানান্তর বা অপসারণের সুযোগ নেই। তাই অননুমোদিত ওয়্যারহাউসগুলোতে পণ্য মজুতের বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

এনবিআর জানায়, অননুমোদিত ওয়্যারহাউস থেকে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

অভিযানে ঠিক কী পরিমাণ পণ্য পাওয়া গেছে এবং বন্ড সুবিধার কী ধরনের অনিয়ম হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি এনবিআর। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার