ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:১০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:১০:৩১ অপরাহ্ন
মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর ও আপত্তিকর আচরণের মুখোমুখি হয়েছিলেন বলে জানিয়েছেন। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি।

স্বরা জানান, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর তিনি একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পান। সেই ছবির কাজ চলাকালে পরিচালকের আচরণে তিনি অস্বস্তি ও আতঙ্কের মধ্যে পড়েন বলে দাবি করেন অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে স্বরা বলেন, একদিন একটি রোমান্টিক দৃশ্যের রিহার্সালের কথা বলে তাঁকে একা ডেকে পাঠান পরিচালক। রিহার্সালের সময় আর কারা থাকবেন, তা আগে থেকেই জানতে চেয়েছিলেন তিনি। জবাবে পরিচালক জানান, সেখানে শুধু তাঁরা দুজনই থাকবেন।

স্বরা বলেন, তিনি তখন পরিচালকের কাছে অভিনেতা ও ক্যামেরাপারসনকে উপস্থিত রাখার অনুরোধ করেন। তাঁর ভাষায়, রিহার্সাল হলে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতেই তা করা উচিত। দুজনের একা রিহার্সাল করার প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

অভিনেত্রীর দাবি, এর আগে ওই পরিচালক তাঁকে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠানোর পাশাপাশি কবিতাও পাঠিয়েছিলেন। পরে একটি গেস্ট হাউজে গিয়ে তিনি পরিচালক ও চিত্রগ্রাহককে মদ্যপ অবস্থায় দেখতে পান বলে জানান।

স্বরা বলেন, ওই পরিস্থিতিতে তিনি চিত্রনাট্য পড়ে কোনোভাবে সেখান থেকে বের হয়ে নিজের কক্ষে চলে যান। তবে সেখানেই বিষয়টির শেষ হয়নি বলে জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, গভীর রাতে ওই পরিচালক তাঁর কক্ষের দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তাঁর আশঙ্কা হয়েছিল পরিচালক হয়তো দরজা ভেঙে কক্ষে ঢুকে পড়তে পারেন। একপর্যায়ে তিনি দরজা খুলতে বাধ্য হন।

স্বরা জানান, তখন মদ্যপ অবস্থায় পরিচালক তাঁকে জিজ্ঞেস করেন, ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’ পরিচালকের এমন প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তাঁকে চলে যেতে বলেন।

ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া ওই ঘটনা তাঁকে মানসিকভাবে নাড়া দিয়েছিল বলেও জানান স্বরা। তবে অনুষ্ঠানে তিনি ওই পরিচালকের নাম প্রকাশ করেননি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা