ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭ গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার ৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১ ডায়েটে অতিরিক্ত ফল খেয়ে উল্টো ওজন আরও বাড়াচ্ছেন না-তো? চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, মদ ও ওষুধ জব্দ মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৩:১০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৩:১০:৪০ অপরাহ্ন
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়।

এতে সিএনজিতে থাকা ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

দুর্ঘটনার কারণে আকুয়া বাইপাস সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয় পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত