ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৬:৩৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৬:৩৫:২২ অপরাহ্ন
বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাসপোর্ট জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০টি পাসপোর্ট ও বিভিন্ন কর্মকর্তার নামে তৈরি একাধিক জাল সিল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শুক্রবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদ (৪১), মহাসিন বেপারী (৩৬) ও আব্দুল্লাহ তানহা (৩৬)। তাদের মধ্যে রাশেদ সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, এর আগেও একাধিকবার পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূইগড় শান্তিধারা এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ফ্ল্যাটটি রাশেদ ভাড়া নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, অভিযানে ফ্ল্যাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৮০টি পাসপোর্ট ও বিভিন্ন কর্মকর্তার নামে তৈরি একাধিক সিল জব্দ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জেলা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে রাশেদ দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। চক্রটির কার্যক্রম ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করা হয়েছে। জব্দ করা পাসপোর্ট ও সিলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর