ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল দক্ষ ও নৈতিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক ঢাকার পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন মেঘনায় অভিযান: ৪ ড্রেজারসহ ৮ বালু ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র ও লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক অর্ধ সহস্র কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:০৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:০৭:১৯ অপরাহ্ন
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ঢাকার স্থানীয়দের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী সভাপতি এবং দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর-ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন এনটিভির জাহিদ রহমান এবং সহসভাপতি হয়েছেন দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু)। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মানবজমিনের রাশিম মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।

অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম এবং দপ্তর সম্পাদক একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাপ্তাহিক সাফকথার মো. মাহমুদুর রশিদ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনটিভির ইয়াসির আরাফাত (কুশল), তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজকের দৈনিকের মো. আবুল কাশেম।

কল্যাণ সম্পাদক হয়েছেন চ্যানেল এসের মিঠুন সরকার এবং নারী বিষয়ক সম্পাদক হয়েছেন দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতা।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাসসের মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), এখন টিভির শাহরিয়ার জামান দীপ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, এগ্রি নিউজ টোয়েন্টিফোর ডট কমের মো. খোরশেদ আলম জুয়েল, ডিবিসি টেলিভিশনের হোমায়রা মাহমুদা ফারুকী ও দৈনিক মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু।

সাধারণ সভায় ডিএসএফের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার বিষয়ে সুপারিশ করা হয়। পরে সভায় এসব সুপারিশ অনুমোদন করা হয়।

সভায় বক্তারা ঢাকার ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের পাশাপাশি সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে ঢাকা সাংবাদিক ফোরামকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’