ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:৩৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:৩৪:০৯ অপরাহ্ন
১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে ১২ দিনের ব্যবধানে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাদের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুই শিক্ষার্থীর সন্ধান না পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকাতেও।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—বড়ধুশিয়া গ্রামের মো. সামসু মিয়ার ছেলে মোহাম্মদ শাহিন (১৩) ও একই গ্রামের বাপ্পি হোসেন ভূঁইয়ার ছেলে আলিফ ভূঁইয়া (১৫)। শাহিন স্থানীয় বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আলিফ ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ওশান হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিন আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ব্রাহ্মণপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আলিফ ভূঁইয়া। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় তার পরিবারও ব্রাহ্মণপাড়া থানায় একটি জিডি করে।

পরপর দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তাদের পরিবারে উৎকণ্ঠা বেড়েছে। সহপাঠী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া গেছে কি না, তা নিয়ে পরিবারগুলো অপেক্ষায় রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় পৃথক দুটি জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে মোবাইল ফোন ট্র্যাকিংসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর