ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল দক্ষ ও নৈতিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক ঢাকার পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন মেঘনায় অভিযান: ৪ ড্রেজারসহ ৮ বালু ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র ও লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক অর্ধ সহস্র কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:৩৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:৩৯:২৭ অপরাহ্ন
শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ, বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দার অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কাস্টমসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচ যাত্রীর কাছ থেকে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং অন্য এক যাত্রীর কাছ থেকে ১০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

এনবিআর জানায়, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট অভিযান চালায়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম। কাস্টমসের হিসাবে এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

একই দিন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে পৃথক অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেল। শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকাগামী ইউএল১৮৯ ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট এবং ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, মোহাম্মদ রোবেলের ব্যাগেজ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি ক্রিম, খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, মোছা. রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।

এ ছাড়া এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটে মুম্বাই থেকে ঢাকায় আসা মুবারক হোসাইনের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ১০ লিটার ‘ব্ল্যাক লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।

কাস্টমস জানায়, পৃথক এসব অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯টি স্বর্ণের বার, ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ। জব্দ করা পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’