ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল দক্ষ ও নৈতিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক ঢাকার পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন মেঘনায় অভিযান: ৪ ড্রেজারসহ ৮ বালু ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র ও লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক অর্ধ সহস্র কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ

মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:৫১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:৫১:১৮ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু

বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় ৭৩৯ কোটি টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন নদীতীরে জিও ব্যাগ ফেলে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ও ব্লক দিয়ে নদীতীর সংরক্ষণের এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩৯ কোটি টাকা। প্রকল্পটি ২৯টি প্যাকেজে বাস্তবায়ন করা হবে। এর আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলার নদীভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় নদীতীর সংরক্ষণের কাজ করা হবে।

নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙন চলছে। প্রতিবছর ভাঙনে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়ে। ভাঙন থেকে গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় নদীতীরে প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা বলেন, নদীভাঙন মেহেন্দিগঞ্জের মানুষের দীর্ঘদিনের আতঙ্ক। প্রতিবছর নদীর পাড় ভেঙে নতুন নতুন এলাকা ঝুঁকির মধ্যে পড়ে। বড় পরিসরে নদীতীর সংরক্ষণের এ প্রকল্প দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন হলে ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ কমবে বলে তাঁরা আশা করছেন।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় নদীর ঝুঁকিপূর্ণ অংশগুলোতে জিও ব্যাগ ও ব্লক ফেলার মাধ্যমে তীর সংরক্ষণ করা হবে। নির্ধারিত এলাকাগুলোতে পর্যায়ক্রমে এসব কাজ বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, সরকারি প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সৈকতসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আমির হোসেন ও মাহফুজুর রহমান এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা