ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল দক্ষ ও নৈতিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক ঢাকার পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৮:৩৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৮:৩৪:২০ অপরাহ্ন
বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার চার কর্মকর্তা গত দুই বছরে কর্মস্থল ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছে একটি সূত্র। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে ওই সূত্রের দাবি।

সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের নতুনদিল্লি মিশন, কলকাতা উপহাইকমিশন ও দুবাই মিশন থেকে এনএসআইয়ের তিন কর্মকর্তা কর্মস্থল ছেড়ে যান। সবশেষে গত জুলাইয়ে নতুনদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে আশরাফ হোসেন নামে এক ফিল্ড অফিসার পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।

সূত্র জানায়, নতুনদিল্লির কনস্যুলার শাখায় কর্মরত আশরাফ হোসেন বাংলাদেশে যাওয়ার কথা বলে পরিবারসহ গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান। তবে দেশ ছাড়ার পর সরকারি চাকরিবিধি অনুযায়ী তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন দেননি বলে দাবি করা হয়েছে।

আশরাফের যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য নতুনদিল্লির বাংলাদেশ মিশন থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল বলেও সূত্রটি জানিয়েছে। ওই নোট ভারবালের পরিপ্রেক্ষিতে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পান বলে দাবি করা হয়েছে।

একইভাবে নতুনদিল্লি মিশনের উপপরিচালক নাসিরও যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে সূত্রের দাবি। তিনি প্রথমে নতুনদিল্লি থেকে ঢাকায় আসেন এবং পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার ভিসার ক্ষেত্রেও নতুনদিল্লির কনস্যুলার শাখা থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনে কর্মরত মাহমুদুল হাসান পলাশ লন্ডনে চলে যান বলে সূত্রের দাবি। ওই সময় লন্ডনে আয়োজিত শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে তিনি অনলাইনে বক্তব্য দেন বলেও কপিতে উল্লেখ করা হয়েছে। পলাশ ছাত্রজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর দুবাই মিশন থেকে এনএসআইয়ের যুগ্ম পরিচালক বদরুলও কর্মস্থল ছেড়ে যান বলে সূত্রের দাবি। তিনি এখনো পলাতক রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্রটির দাবি, এই চার কর্মকর্তার বর্তমান অবস্থান সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। বিদেশি মিশনগুলোর গুরুত্বপূর্ণ কনস্যুলার দায়িত্বে আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া ব্যক্তিদের কেউ কেউ এখনো বহাল থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও সূত্রটি দাবি করেছে।

তবে চার কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এনএসআইয়ের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এ কারণে চার কর্মকর্তার বিদেশে অবস্থান, চাকরিবিধি লঙ্ঘন কিংবা তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ—এসব বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া না পর্যন্ত বিষয়গুলোকে সূত্রের দাবি হিসেবেই দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত