ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল দক্ষ ও নৈতিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক ঢাকার পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল।

রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যমে তৌফিক ইমরোজ খালিদীর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় রাষ্ট্রপতি তার সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতিও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত