ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল দক্ষ ও নৈতিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক ঢাকার পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:০১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:০১:২৬ অপরাহ্ন
মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

বিশ্বজুড়ে সহিংসতা বেড়ে যাওয়ায় মহাত্মা গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তা এখন আরও বেশি প্রাসঙ্গিক ও জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে মহাত্মা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা ও বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দিনেশ ত্রিবেদী বলেন, মহাত্মা গান্ধী ছিলেন সব মানুষ ও সব ধর্মের জন্য শান্তির প্রতীক। তার অহিংসার বার্তা আজও শান্তির পক্ষে কাজ করছে। বিশ্বে সহিংসতা বাড়তে থাকায় গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের শিক্ষা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না। তার মতো স্বচ্ছ ও পরিচ্ছন্ন মানুষ পৃথিবীতে পাওয়া কঠিন। ‘যত মত, তত পথ’—এই দর্শনে তিনি বিশ্বাস করতেন। তার দেখানো পথে প্রতিদিন চলার চেষ্টা করা উচিত।

ভারতীয় হাইকমিশনার বলেন, গান্ধীর জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তার চিন্তা ও দর্শন জীবনে প্রয়োগ করতে পারলে সমাজ ও মানুষ আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।

লাল বাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী বলেন, ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান দিয়েছিলেন। পরবর্তী সময়ে এর সঙ্গে ‘জয় বিজ্ঞান’ এবং ‘জয় অনুসন্ধান’ যুক্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গান্ধীর অহিংসার দর্শনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বহু বছর পরও বিশ্বের মানুষের কাছে মহাত্মা গান্ধী ভালোবাসা ও শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব। মানবতার জন্য তার দেওয়া বার্তা সময়ের সঙ্গে প্রাসঙ্গিকতা হারাবে না।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোর আয়োজন করা হয়।

এদিকে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ঢাকায় ১৮ থেকে ২৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য পোস্টার তৈরি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চট্টগ্রাম সহকারী হাইকমিশনের উদ্যোগে পতেঙ্গা সমুদ্রসৈকতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া দেশব্যাপী বিভিন্ন সেবামূলক ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত