ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল দক্ষ ও নৈতিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক ঢাকার পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

ইধিকা পালের আসল নাম কী?

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:০৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:০৩:১৪ অপরাহ্ন
ইধিকা পালের আসল নাম কী?

দুই বাংলার দর্শকের কাছে এখন পরিচিত মুখ ইধিকা পাল। ছোটপর্দার ধারাবাহিক ‘রিমলি’ দিয়ে দর্শকের নজরে আসার পর বড়পর্দায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর টালিউডের অভিনেতা দেবের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই অভিনেত্রী। তবে পর্দার এই পরিচিত নামটি তার জন্মগত নাম নয়।

অভিনয়জীবনের শুরুতে ইধিকা পালের নাম ছিল টুম্পা পাল। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’সহ কয়েকটি ধারাবাহিকে অভিনয়ের শুরুর দিকে তিনি ‘টুম্পা’ নামেই পরিচিত ছিলেন। পরে ক্যারিয়ারের শুরুতেই নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি।

ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করার সময় ‘টুম্পা’ নামের পরিবর্তে অপেক্ষাকৃত আলাদা একটি নাম বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এরপর ‘ইধিকা পাল’ নামে অভিনয় শুরু করেন। সেই নামেই ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

‘ইধিকা’ নামটি দেবী পার্বতীর একটি নাম হিসেবে পরিচিত। নামটির অর্থ পবিত্র ও সুন্দর—এমন ধারণা থেকেই অভিনেত্রী নামটি বেছে নিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে ২০২৩ সালে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেন ইধিকা পাল। সিনেমাটি তাকে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত করে তোলে। এরপর টালিউডে দেবের সঙ্গে ‘খাদান’ সিনেমায় অভিনয় করেন তিনি। এতে তার অভিনীত ‘কিশোরী’ চরিত্রটি দর্শকদের মধ্যে আলোচনায় আসে।

এরপর ‘রঘু ডাকাত’সহ আরও কয়েকটি আলোচিত প্রজেক্টে কাজ করেছেন ইধিকা। সম্প্রতি ‘দেশু৭’ সিনেমায় আইটেম গার্ল হিসেবেও দেখা গেছে তাকে।

এদিকে ইধিকা পালকে নিয়ে টালিউডে আরও কয়েকটি সিনেমার আলোচনা চলছে। সব ঠিক থাকলে অভিনেতা জিতের আগামী একটি সিনেমায় তাকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে। সিনেমাটি পরিচালনা করবেন পথিকৃৎ বসু বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো জিৎ বা ইধিকা পালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ ছাড়া পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া’ ও গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’কে ঘিরে নির্মিত সিনেমাতেও ইধিকা পালের অভিনয়ের কথা রয়েছে। ছোটপর্দার ‘টুম্পা পাল’ থেকে বড়পর্দার পরিচিত মুখ ‘ইধিকা পাল’—নাম পরিবর্তনের পাশাপাশি তার ক্যারিয়ারেও এসেছে বড় পরিবর্তন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত