ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

তিন শূন্যে শুরু, ১০২ রানে শেষ-ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৯:৪০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৯:৪০:২৮ পূর্বাহ্ন
তিন শূন্যে শুরু, ১০২ রানে শেষ-ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

ব্রোঞ্জপদকের লড়াইয়ে ব্যাটিং-বোলিং—কোনোটিতেই নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লিটন দাসের দল। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। ফলে এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জপদকও জেতা হলো না তাদের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন রত্নায়েকে। আরাচাগে করেন ৩৩ এবং বান্দারা ১৮ রান। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান রিশাদ হোসেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে বাংলাদেশ। নুয়ান থুসারার প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেনি তারা। ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান।

পরের ওভারের দ্বিতীয় বলে লং অফে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ হাসান। একই ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন পারভেজ হোসেন।

এরপর থুসারার ইয়র্কারে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন অধিনায়ক লিটন দাস। ফলে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটারই দ্রুত সাজঘরে ফেরেন। শুরুতেই বড় চাপে পড়ে বাংলাদেশ।

আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা তাওহিদ হৃদয়ের দিকে তখন তাকিয়ে ছিল দল। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ বলে ১১ রান করে আউট হন তিনি।

এরপর পরপর দুই বলে পারভেজ হোসেন ও মেহেদী হাসানকে হারায় বাংলাদেশ। দুজনের ক্যাচই যায় উইকেটের পেছনে। মেহেদী আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। তাঁর দাবি ছিল, বল ব্যাটে লাগেনি।

৬৪ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। সেখান থেকে ইয়াসির আলী ও নাসুম আহমেদ কিছুটা প্রতিরোধ গড়েন। ইয়াসির করেন ২১ রান। নয় নম্বরে নেমে নাসুম ২৮ বলে ২৬ রান করে পরাজয়ের ব্যবধান কমান।

তবে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ৬৩ রানের জয় নিয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে নাসুম সর্বোচ্চ ২৬ রান করেন। এ ছাড়া ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১ ও রিশাদ ১০ রান করেন। শ্রীলঙ্কার নুয়ান থুসারা, রত্নায়েকে, ভিয়াসকান্ত ও সাহান দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৯ (রত্নায়েকে ৬৫, আরাচাগে ৩৩, বান্দারা ১৮; মেহেদী ২/১৯, সাইফ ২/২৮, মোস্তাফিজ ২/৪৩, রিশাদ ১/৪৬)।

বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১০২ (নাসুম ২৬, ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১, রিশাদ ১০; থুসারা ২/১৮, রত্নায়েকে ২/১৮, ভিয়াসকান্ত ২/২৬, সাহান ২/১৭)।

ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান