ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১০:১৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১০:১৭:৪০ পূর্বাহ্ন
বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

বাংলাদেশের মানুষকে ‘হাইকোর্ট দেখানোর’ চেষ্টা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, এমন চেষ্টা করা হলে জনগণ রাজপথে তার জবাব দেবে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন। অনুরোধ করি—বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না। যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে।’

সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনারা শেখ হাসিনার মতো প্রতাপশালী জালিম স্বৈরাচারী হতে পারবেন না। শেখ হাসিনাকে তার বিদেশি প্রভুরা টিকিয়ে রাখতে পারেনি।’ এসব বক্তব্যের মাধ্যমে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সমালোচনা করেন।

রাড্ডা-কাণ্ডের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, এর দায় শুধু একজন নারী সংসদ সদস্যের নয়, প্রধানমন্ত্রীরও এর দায় নিতে হবে। তিনি দলীয় ফোরাম নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য পরিস্থিতি মোকাবিলা এবং ‘সিন্ডিকেট প্রথা’ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা রাজপথে নামতে ছয় মাস সময় নিয়েছি। আপনারা গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে গাদ্দারি করতে ছয় মিনিট সময় বিলম্ব করেননি।’ সংসদ সদস্যের শপথ নিয়ে সরকার গঠন ও মন্ত্রী হওয়ার পর ‘চেয়ারে ভাগ-ভাটোয়ারা ও চাঁদাবাজি’ শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে দেশজুড়ে দুটি ভোট হয়েছে। তাঁর দাবি, একটি ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ করে তাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি বক্তব্যে কোনো বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি।

তিনি আরও বলেন, সংসদে গিয়ে ‘আধিপত্যবাদের’ বিরুদ্ধে কথা বলার লক্ষ্যেই তাদের একটি নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তারা মনে করেন। এ ঘটনায় সবকিছু তারা সহ্য করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। এতে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ প্রধান বক্তা এবং নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা হাশমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী