ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

আশুলিয়া সড়কে ডাকাতি, ৯৯৯-এ ফোনের পরও পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা পাননি ভুক্তভোগী

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন
আশুলিয়া সড়কে ডাকাতি, ৯৯৯-এ ফোনের পরও পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা পাননি ভুক্তভোগী

সাভারের আশুলিয়ায় সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত ও যানবাহনের মালামাল লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন হাফেজ ক্বারী কামরুজ্জামান।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর আশুলিয়া থেকে কাঠগড়া আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার নির্জন স্থানে এ ঘটনা ঘটে। শনিবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী হাফেজ ক্বারী কামরুজ্জামান আন্তর্জাতিক হিফজুল কুরআন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক।

কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পরিবার নিয়ে বাসায় ফেরার পথে কাঠগড়া বাজার রোডের ঝোপঝাড় ও জঙ্গলঘেরা এলাকায় পৌঁছালে সড়কের ওপর গাছ পড়ে থাকতে দেখেন। ওই গাছ ফেলে প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের গতিরোধ করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, একটি প্রাইভেটকারের যাত্রীরা গাড়ি থেকে নেমে গাছ সরানোর চেষ্টা করলে কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপানোর ঘটনায় ওই গাড়ির একাধিক যাত্রী আহত হন বলে তাঁর দাবি। একই সময় পেছনে থাকা অন্য কয়েকটি যানবাহন এবং একটি রিকশার যাত্রীদের কাছ থেকেও মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।

কামরুজ্জামান আরও বলেন, হামলাকারীরা তাঁর গাড়ির কাচ ভেঙে ফেলে। পরে তিনি কৌশলে গাছের পাশ দিয়ে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

ঘটনার পর ৯৯৯ নম্বরে একাধিকবার ফোন করার দাবি করে কামরুজ্জামান বলেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর ঘটনাস্থলে পুলিশের একটি দল আসে। তবে পুলিশ ‘ডিউটি জোন বা এরিয়ার বাইরে’ থাকার কথা বলে তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ডিউটিতে থাকা এএসআই রতন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

তবে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পাশের জঙ্গলে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান