ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন
বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র বা ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশকে বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে সরকারের।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের বর্তমান অবস্থান, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থিতিশীলতা, প্রযুক্তিগত অগ্রগতি ও পারস্পরিক আস্থার ভিত্তিতে ভবিষ্যতের বিশ্বব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে শনিবার সকালে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Fragments, Frontiers, Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বে অব বেঙ্গল কনভারসেশন। ৩ থেকে ৫ অক্টোবর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চলবে সম্মেলনটি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে শতাধিক দেশের ২০০-এর বেশি বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। এতে সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অংশগ্রহণ রয়েছে।

সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

তিন দিনব্যাপী আলোচনায় ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ, জলবায়ু পরিবর্তন, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। আয়োজকদের নির্ধারিত পাঁচটি মূল ক্ষেত্রের মধ্যে রয়েছে ক্ষমতার পরিবর্তন, প্রযুক্তির নতুন সীমান্ত, নতুন অর্থনৈতিক ভূগোল, জলবায়ু ও মানবনিরাপত্তা এবং আস্থা-গণতন্ত্র-সুশাসন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী