ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:১৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:১৪:২২ পূর্বাহ্ন
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ বা পে-ফিক্সেশন কার্যক্রম সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে অর্থ বিভাগের সংশ্লিষ্ট দপ্তরগুলো। বেতন নির্ধারণ চূড়ান্ত হওয়ার পর হিসাব অনুযায়ী নতুন বেতন ও বকেয়া পাওনা নির্ধারণ করা হবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি ‘আইবাস প্লাস প্লাস’ (iBAS++)-এর পে-ফিক্সেশন মডিউলের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। নির্ধারিত পোর্টালে প্রবেশ করে সরকারি চাকরিজীবীদের নিজেদের চাকরিসংক্রান্ত তথ্য যাচাই ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

পে-ফিক্সেশনের জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, জন্মতারিখ, বর্তমান পদবি, গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনের তথ্য সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি আগের বেতন নির্ধারণের তথ্যও যাচাই করতে হবে।

কোনো কর্মকর্তা-কর্মচারী আগে পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে সংশ্লিষ্ট অফিস আদেশ ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে। অনলাইনে তথ্য দেওয়ার সময় পুরোনো চাকরির নথির সঙ্গে তথ্যের মিল আছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইনে তথ্য জমা দেওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা যাচাই-বাছাই করবে। কোনো তথ্যের গরমিল বা নথিপত্রে অসংগতি পাওয়া গেলে তা সংশোধনের সুযোগ থাকবে। এ কার্যক্রম নির্বিঘ্ন করতে অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচির আওতায় হিসাবরক্ষণ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

পে-ফিক্সেশন চূড়ান্ত হলে নতুন মূল বেতনের ভিত্তিতে নিয়মিত বেতন বিল ও প্রাপ্য বকেয়ার হিসাব তৈরি হবে। নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় যোগ্য সরকারি চাকরিজীবীরা বিধি অনুযায়ী বকেয়া অর্থ পাবেন। তবে ব্যক্তিভেদে বকেয়ার পরিমাণ নির্ভর করবে গ্রেড, বর্তমান মূল বেতন ও প্রযোজ্য নিয়মের ওপর।

গত ১৯ সেপ্টেম্বর সরকার ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করে। নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে; অন্যান্য ভাতা কার্যকরের সময়সূচি আলাদা।

নতুন বেতনকাঠামোয় পদোন্নতি ছাড়াই সন্তোষজনক চাকরির আট বছর পূর্তিতে প্রথম উচ্চতর গ্রেড এবং পরবর্তী ছয় বছর পর দ্বিতীয় উচ্চতর গ্রেড দেওয়ার বিধানও রয়েছে। তবে আগে টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা একাধিক উচ্চতর সুবিধা পাওয়া কর্মীদের বেতন সমন্বয়ে প্রযোজ্য বিধান ও চাকরির নথি যাচাই করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার

গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার