ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:২২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:২২:০৭ পূর্বাহ্ন
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১

চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাইয়ের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। রোববার (৪ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাঁদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যে, একজনের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, আরেকজনের কাছ থেকে ৫৫টি ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা এবং তৃতীয়জনের কাছ থেকে ২২টি ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় নিয়ে তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় পরে তাঁদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন কর্মকর্তা যোগ দিয়েছেন। তাঁর নেতৃত্বে অভিযান আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতলবের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব