ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন
সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। রুকনিয়াত বাতিল হওয়ায় তিনি সংগঠনটির নায়েবে আমির পদেও আর দায়িত্ব পালন করতে পারবেন না।

রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে। ফলে তিনি আর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার অভিযোগে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ১৮ বস্তায় মোট ৯০০ কেজি ইউরিয়া সার ছিল। অভিযান পরিচালনা করেন কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি মো. হাশমত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জামায়াতের স্থানীয় নেতারা জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্তে মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সংগঠনের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

এদিকে রুকনিয়াত বাতিল হওয়া মনিরুল ইসলামকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তিনি প্রার্থী থাকবেন কি না, জানতে চাইলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জেলা জামায়াতের আমির নেবেন।

অভিযানের সময় মনিরুল ইসলাম দাবি করেছিলেন, তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একজন ডিলার। সরকারের নির্ধারিত মূল্য ও নীতিমালা অনুযায়ী তিনি সার বিক্রি করে আসছেন। সম্প্রতি সারের চাহিদা বেড়ে যাওয়ায় নিজের জমি ও স্থানীয় কিছু প্রান্তিক কৃষকের জন্য সারগুলো বাড়িতে মজুত করেছিলেন বলে দাবি করেন তিনি।

মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলার ছোট ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা