ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার

স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’, হাজারো চাকরির সুযোগ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:৫৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:৫৫:৫০ পূর্বাহ্ন
স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’, হাজারো চাকরির সুযোগ

সিভি হাতে নতুন কর্মজীবনের স্বপ্ন নিয়ে শনিবার (৩ অক্টোবর) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীরা। চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা পেতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিসিপিসি) উদ্যোগে এবং জেসিআই ঢাকা ডিপ্লোমেটস, জেসিআই ঢাকা হেরিটেজ ও জেসিআই ঢাকা ইম্প্যাক্টের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

আয়োজকদের ভাষ্য, দীর্ঘ ২৪ বছর পর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বড় পরিসরে ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনে দেশের বিভিন্ন খাতের ৪০টির বেশি দেশি, বিদেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নেয়।

ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ এবং উপাচার্য প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন। কেউ সরাসরি সিভি জমা দেন, আবার কেউ নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন।

ক্যাম্পাসের বিভিন্ন স্টলে বিশেষ করে চাকরিপ্রত্যাশী ও ইন্টার্নশিপে আগ্রহী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানবসম্পদ ও করপোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা এবং নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ পান।

চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দিতে দিনব্যাপী একাধিক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশনের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘ক্যারিয়ার ইন ব্যাংকিং’ বিষয়ে সেশন পরিচালনা করেন শাহরিয়ার ইমরান। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ‘অন্ট্রোপ্রেনারশিপ’ বিষয়ে সেশন নেন তাশদিক হাবিব। এরপর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ‘ক্যারিয়ার ইন আইটি’ বিষয়ে কথা বলেন জাফির শাফি চৌধুরী। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘লিডারশিপ স্কিলস’ বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন মো. আলতামিস নাবিল।

দিনব্যাপী এ এক্সপো বিকেল ৫টা পর্যন্ত চলে। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

আয়োজকদের মতে, এ আয়োজন শুধু চাকরির আবেদন বা সিভি জমা দেওয়ার প্ল্যাটফর্ম নয়; বরং শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট ও পেশাজগতের সরাসরি যোগাযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা