ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

রাবেয়া জিলানীর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০১:২৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০১:২৩:১৩ অপরাহ্ন
রাবেয়া জিলানীর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর ও ধনবাড়ী পৌর মহিলা দলের সভানেত্রী রাবেয়া জিলানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (৪ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, রাবেয়া জিলানী দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন। ধনবাড়ী পৌরসভার কাউন্সিলর হিসেবে তিনি এলাকার মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা ও মানুষের জন্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ও জনসম্পৃক্ত মানুষ হিসেবে রাবেয়া জিলানীর অবদান এলাকার জনগণ দীর্ঘদিন স্মরণ করবে।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রাবেয়া জিলানী রোববার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান