ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০১:৩১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০১:৩১:৩৯ অপরাহ্ন
আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘চব্বিশের গণহত্যার মদদদাতা’ হিসেবেও মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর দাবি, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন।

রাশেদ খান আরও লেখেন, এর মাধ্যমে তিনি গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকেও ক্ষমা করে দিয়েছেন কি না, সে প্রশ্ন রয়েছে। ভবিষ্যতে তিনি শেখ হাসিনার জন্যও একইভাবে অবস্থান নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খান বলেন, তাঁর ধারণা, ১৯৭১ সালের গণহত্যায় সহযোগিতার কারণে ২০২৪ সালের গণহত্যার বিষয়টি জামায়াতের কাছে ‘ঠুনকো’ হয়ে গেছে। মেজর (অব.) আখতারুজ্জামানকে ঘিরে জামায়াতের আমির ও নেতাকর্মীদের অবস্থানকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, ‘মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ২৪-এর গণহত্যার মদদদাতা হিসেবেও মামলা হওয়া উচিত।’ এ ধরনের মামলা হলে জামায়াত কীভাবে তা মোকাবিলা করবে—এ প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খান প্রশ্ন করেন, জামায়াতে যোগ দেওয়ার কারণে মেজর (অব.) আখতারুজ্জামানের অতীত ও বর্তমানের সব অপরাধ মাফ হয়ে গেছে কি না। একই সঙ্গে জামায়াতে ইসলামী ‘অপরাধীদের পুনর্বাসনের কারখানা’তে পরিণত হতে চায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

এর আগে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে একদিনের রিমান্ডে নেওয়া হয়। এ ঘটনায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাঁর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে আখতারুজ্জামানকে ‘জনগণের হৃদয়ের বীর’ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম জানিয়েছেন, আখতারুজ্জামান দলের কোনো নেতা নন; তিনি দলের প্রাথমিক/সহযোগী সদস্য।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান