ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

এনসিপি কমিটি গঠনের ৮ দিন পরই পদ ছাড়লেন আহ্বায়ক

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১০:০৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১০:০৫:৩৬ পূর্বাহ্ন
এনসিপি কমিটি গঠনের ৮ দিন পরই পদ ছাড়লেন আহ্বায়ক

কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহিদ আলম পদত্যাগ করেছেন।

রোববার (৪ অক্টোবর) গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় সব পদ থেকে অব্যাহতি চান তিনি।

পদত্যাগের কারণ হিসেবে শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন শাহিদ আলম। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করার কথাও জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে শাহিদ আলম বলেন, তিনি এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে দলীয় সব পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির অনুমোদনে টুঙ্গিপাড়া উপজেলা শাখার ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্য সচিব করা হয়।

নবগঠিত কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

কমিটি ঘোষণার আট দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তার পদত্যাগের পর উপজেলা শাখার কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং শূন্য পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও আলোচনা চলছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড়