ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী শিশুরা ঠিকমত বিকশিত হলে দেশের ভিত মজবুত হবে: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার আজ নুডলস খাওয়ার দিন শাহজালালে তিন যাত্রীর ব্যাগে ৩২ লাখ টাকার বিদেশি সিগারেট মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট ৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন

বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দি‌নের সংলাপ শুরু

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:০৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:০৭:৫৮ পূর্বাহ্ন
বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দি‌নের সংলাপ শুরু

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলমান বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬-এর সমাপনী দিন আজ। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একযোগে পাঁচটি রুদ্ধদ্বার সেশনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়েছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনের এ আন্তর্জাতিক সংলাপের শেষ দিনে জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, মধ্যম শক্তির কূটনীতি, ন্যায়বিচার ও বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হবে।

সকাল ১১টায় ‘হোয়েন আ নেশন ফেসেস দ্য রাইজিং সি’ শীর্ষক সেশনের মধ্য দিয়ে দিনের মূল আলোচনা শুরু হবে। এতে বক্তব্য দেবেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। এরপর বিনিয়োগ ও কৌশলগত পুঁজি নিয়ে আলোচনায় অংশ নেবেন দেশি-বিদেশি অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

দুপুরে ‘দ্য নিউ স্ট্র্যাটেজিক মিডল’ শীর্ষক সেশনে মোহাম্মদ নাশিদসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুপুর ২টা ৩০ মিনিটে ‘জাস্টিস, অ্যাকাউন্ট্যাবিলিটি অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন’ শীর্ষক আলোচনায় ন্যায়বিচার, জবাবদিহি ও জাতীয় পুনর্মিলনের বিষয়গুলো উঠে আসবে।

বিকেল ৩টা ৩০ মিনিটে ‘হোয়াই দ্য বে ম্যাটারস টু দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক সেশনে বঙ্গোপসাগরের বৈশ্বিক ও কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা হবে।

বিকেল ৪টা ৩০ মিনিটে ‘দ্য মেজার অব প্রোগ্রেস’ শীর্ষক সেশনে বক্তব্য দেবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। এর ১০ মিনিট পর সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপের সমাপ্তি হবে।

সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের জন্য ‘আনটিল উই মিট এগেইন’ শীর্ষক সমাপনী নৈশ আয়োজন অনুষ্ঠিত হবে।

সিজিএস আয়োজিত এ সংলাপের এটি পঞ্চম আসর। গত শনিবার (৩ অক্টোবর) সকালে তিন দিনের এ আন্তর্জাতিক সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের বিওবিসির প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড