ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী শিশুরা ঠিকমত বিকশিত হলে দেশের ভিত মজবুত হবে: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার আজ নুডলস খাওয়ার দিন শাহজালালে তিন যাত্রীর ব্যাগে ৩২ লাখ টাকার বিদেশি সিগারেট মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট ৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন

নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:২৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:২৩:২৪ অপরাহ্ন
নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি

নারীদের শুধু অংশগ্রহণ নয়, তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নারীদের জন্য নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতিসংঘের ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ আসনে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি। নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও বিশ্বাস বিবেচনায় নিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার কৌশল নির্ধারণ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অনেক নারী ভোটার অংশ নেবেন উল্লেখ করে সিইসি বলেন, তবে নারী প্রার্থীর সংখ্যা থাকবে তুলনামূলকভাবে কম। এই পরিস্থিতিতে পরিবর্তন আনা সহজ নয়। নারীদের নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

নারীদের অংশগ্রহণ বাড়াতে তথ্যনির্ভর নীতি প্রণয়নের ওপরও গুরুত্ব দেন সিইসি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড