ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন ৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২

শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪২:৪৮ অপরাহ্ন
শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের সম্মান শুধু আনুষ্ঠানিকতা বা ফুলের তোড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে যথাযথ বেতন-ভাতা, আর্থিক নিরাপত্তা ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার, শিক্ষকদের মর্যাদা যেন শুধু ফুলের তোড়াতেই সীমাবদ্ধ না থাকে। তার বাস্তব প্রতিফলন থাকতে হবে শিক্ষকদের যথাযথ বেতন-ভাতা, পূর্ণ নিরাপত্তা এবং মানসম্মত কর্মপরিবেশের মধ্যে।’

শিক্ষকদের আর্থিক নিরাপত্তার প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, অতীতে বেসরকারি শিক্ষকদের বেতনের ৫০ শতাংশ এমপিওভুক্তির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, পরে তা শতভাগে উন্নীত করা হয়। পাশাপাশি শিক্ষকদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতন স্কেল বৃদ্ধি এবং অবসরভাতা ও কল্যাণ ট্রাস্ট চালু করা হয়েছিল।

বর্তমান সরকার শিক্ষকদের অধিকার ও অবসরকালীন সুবিধা পাওয়ার প্রক্রিয়া হয়রানিমুক্ত করার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা চালুর মাধ্যমে সম্প্রতি প্রায় এক লাখ ২৫ হাজার শিক্ষকের কাছে কল্যাণ ট্রাস্টের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যাদের হাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ সঁপে দিই, তাদের নিজেদের ভবিষ্যৎ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছেন আমাদের প্রধানমন্ত্রী।’

শিক্ষকতা পেশাকে মেধাবীদের কাছে আকর্ষণীয় করে তুলতে যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষ্য, একসময় মেধাবী শিক্ষার্থীরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীরা শিক্ষকতা পেশায় আসতেন। সেই অবস্থায় ফিরে যেতে হলে শিক্ষকতার মর্যাদার পাশাপাশি আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এআই ও প্রযুক্তির যুগে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি এর ব্যবহারিক প্রয়োগও নিশ্চিত করতে হবে। শিক্ষাব্যবস্থা সংস্কারের ক্ষেত্রেও শ্রেণিকক্ষের বাস্তব অভিজ্ঞতা থাকা শিক্ষকদের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

শিক্ষকের দায়িত্বের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, প্রতিদিনের কাজের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলেন। শ্রেণিকক্ষের শেষ বেঞ্চে বসে থাকা চুপচাপ বা লাজুক শিক্ষার্থীর প্রতিও শিক্ষকের নজর থাকতে হবে। তাকে সাহস দেওয়া এবং তার মধ্যে স্বপ্ন জাগিয়ে তোলাও শিক্ষকের দায়িত্ব।

বিশ্ব শিক্ষক দিবসে এবার শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগে এ দিবসে ১২ জন শিক্ষককে পুরস্কৃত করা হতো। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সেই সংখ্যা বাড়িয়ে ১০২ জন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষক সমাজের প্রতিটি প্রয়োজনে সরকার পাশে থাকবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা