ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন ৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২

ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪৫:১৪ অপরাহ্ন
ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রসিকিউশনের দাবি, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণের সঙ্গে ইনুকে দেওয়া ১০ বছরের সাজা সাংঘর্ষিক। তাদের মতে, রায়ে অপরাধের যে ভয়াবহতা ও ব্যাপ্তির কথা উঠে এসেছে, সে তুলনায় এই সাজা অপ্রতুল।

তামিম বলেন, ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে ইনুর শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, আন্দোলন দমন এবং কারফিউ জারির বিষয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। কারফিউ জারি করে হত্যা ও গ্রেপ্তারের পরামর্শ দেওয়ার বিষয়টিও রায়ে এসেছে বলে দাবি করেন তিনি। এসব ষড়যন্ত্রের ফলেই জুলাইয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে উঠে এলেও ইনুকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে বলে জানান প্রসিকিউটর।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের সময়সীমার মধ্যেই আপিলটি করা হয়েছে। এতে মোট ১১টি যুক্তি তুলে ধরেছে প্রসিকিউশন। ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি যেসব অভিযোগে ইনুকে খালাস দেওয়া হয়েছিল, সেগুলোতেও সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য, জাতীয় ও আন্তর্জাতিক আইনি রীতিনীতি অনুযায়ী সাজা নির্ধারণের ক্ষেত্রে অপরাধের ভয়াবহতা ও হামলার ব্যাপ্তি বিবেচনা করতে হয়। জুলাইয়ের হত্যাকাণ্ডে হতাহত মানুষের সংখ্যা এবং এ ঘটনায় সমাজে যে প্রত্যাশা ও ক্ষোভ তৈরি হয়েছে, তা ট্রাইব্যুনালের দেওয়া সাজায় যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে দাবি তাদের।

আপিলে আন্তর্জাতিক আইনের দৃষ্টান্ত তুলে ধরে বলা হয়েছে, একজন সামরিক কমান্ডারের তুলনায় ইনুর মতো বেসামরিক ঊর্ধ্বতন রাজনৈতিক নেতার নির্দেশের প্রভাব বেশি হতে পারে। সামরিক কমান্ডারের নির্দেশ অধস্তনরা মানতেও পারেন, নাও পারেন। কিন্তু কোনো রাজনৈতিক নেতা তাঁর অধীনস্থদের নির্দেশ বা উসকানিমূলক বক্তব্য দিলে তা অপরাধ সংঘটনের পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে বলে যুক্তি দিয়েছে প্রসিকিউশন।

গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট ১০ বছরের কারাদণ্ড দেন। কয়েকটি অভিযোগে তাঁকে দণ্ডিত করা হলেও অন্য কয়েকটি অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

এখন প্রসিকিউশনের আপিল গ্রহণ করে ইনুর সর্বোচ্চ শাস্তি ও সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে। আপিলের নিষ্পত্তি হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা