ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক

৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১১:৫৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১১:৫৩:১৯ পূর্বাহ্ন
৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। মঙ্গলবারও এ দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণালঙ্কারের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৬৪০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এর আগে ৩০ সেপ্টেম্বর এ মানের স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

২১ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণালঙ্কারের নতুন দাম প্রতি গ্রাম ১৮ হাজার ৭৬০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ফলে ভরিতে কমেছে ১ হাজার ৫৭৪ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের নতুন দাম প্রতি গ্রাম ১৬ হাজার ১১০ টাকা। এক ভরি হিসেবে এর দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আগে দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। অর্থাৎ ভরিতে কমেছে ১ হাজার ৩৪১ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম প্রতি গ্রাম ১৩ হাজার ১৬০ টাকা। এক ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। আগে এ মানের স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। ফলে ভরিতে কমেছে ১ হাজার ১০৮ টাকা।

সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর