ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : জাহেদ উর রহমান কীভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১১:৫৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১১:৫৫:২০ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (৫ অক্টোবর) তেহরানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান বলেন, যে পক্ষ প্রতিনিয়ত হত্যা, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি দেয় এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই। ইরানের জনগণও এমন পদ্ধতি মেনে নেবে না।

পেজেশকিয়ান আরও বলেন, আলোচনায় বসার পর ইরানের ওপর বারবার হামলা হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের কার্যকারিতা নিয়ে তেহরানের আস্থার সংকট তৈরি হয়েছে।

এদিকে ইয়েমেনে হুথিদের সঙ্গে নতুন করে সংঘাতের মধ্যে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি বজায় রাখার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সোমবার ইউরোপ সফরে যাওয়ার আগে সাংবাদিকদের রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি রয়েছে এবং ওয়াশিংটন তা মেনে চলবে। তবে সৌদি আরবকে কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

রুবিও বলেন, হুথিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনী আগের সংঘর্ষে হুথিদের দখলে যাওয়া এলাকা পুনর্দখলের চেষ্টা করছে বলেও জানান তিনি।

বাব আল-মান্দাব প্রণালির আশপাশের পরিস্থিতি নিয়েও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি ও ইয়েমেনি বাহিনী ওই গুরুত্বপূর্ণ নৌপথের কাছে হুথিদের নিয়ন্ত্রণের বিরোধিতা করছে এবং স্থানীয় বাহিনীর পালটা অভিযান প্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সোমবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি সানা পুনর্দখল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরায় চালুর লক্ষ্যে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। হুথিরা ২০১৪ সাল থেকে রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে।

ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা বাব আল-মান্দাব প্রণালির কাছে ধুবাব এলাকা ও কয়েকটি কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণে নিয়েছে। এ অভিযানে সৌদি আরব বিমান সহায়তা দিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে ওয়াশিংটন এখন পর্যন্ত ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা ঘোষণা করেনি। সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করাই যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি