ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : জাহেদ উর রহমান কীভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় পাচার, মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৪:০১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৪:০১:৩৭ অপরাহ্ন
বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি

দেশে আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন করে এ ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। এবার এনইআইআরের আওতায় অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেট শনাক্তের পাশাপাশি সেগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থাও রাখা হচ্ছে।

এর আগে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এনইআইআর চালু করা হয়েছিল। হ্যান্ডসেট শনাক্ত ও নিয়ন্ত্রণের এই ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে এটি বিটিআরসির তৃতীয় উদ্যোগ।

এনইআইআর মূলত একটি কেন্দ্রীয় ডেটাবেজ। এর মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে ব্যবহৃত হ্যান্ডসেটের আইএমইআই নম্বর যাচাই করা হয়। ফলে অবৈধভাবে আমদানি করা বা চুরি যাওয়া ফোন শনাক্ত করে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে।

বিটিআরসির গত সপ্তাহের কমিশন সভায় এনইআইআর পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই ধাপে চালুর পরিকল্পনা

এনইআইআর দুই ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ পর্যায়ে ব্যবস্থাটির মূল সুবিধাগুলোর প্রায় সবই চালু থাকবে। তবে ডি-রেজিস্ট্রেশন সুবিধা প্রথম ধাপে থাকছে না।

ডি-রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর আগে সরকারের অনুমোদন নেওয়া হবে। এ জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে অনুমোদনের আবেদন করবে বিটিআরসি। তবে দ্বিতীয় ধাপ কবে চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা ঠিক হয়নি।

প্রথম ধাপে অবৈধভাবে তৈরি ও আমদানি করা হ্যান্ডসেট শনাক্ত করা যাবে। পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা মোবাইল ফোনের বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণের সুযোগ থাকবে।

ডি-রেজিস্ট্রেশন চালু হলে এনইআইআরে নিবন্ধিত একটি হ্যান্ডসেটের মালিকানা একজন ব্যবহারকারীর কাছ থেকে অন্যজনের কাছে পরিবর্তন করা যাবে। এতে প্রতিটি ফোনের সঙ্গে তার বর্তমান বা সর্বশেষ মালিকের তথ্য যুক্ত থাকবে। এ সুবিধা দ্বিতীয় ধাপে চালুর পরিকল্পনা রয়েছে।

ক্লোন ফোন বন্ধে সীমাবদ্ধতা

বিটিআরসির কমিশন সভার কার্যবিবরণী অনুযায়ী, প্রথম ধাপে ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করার সুবিধা থাকবে না। এ ধরনের ফোন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের উদ্বেগ রয়েছে।

এনইআইআর চালু হলে বর্তমানে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে সক্রিয় থাকা হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

এ ছাড়া আমদানিকারকেরা তাঁদের আমদানি করা হ্যান্ডসেটের আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। আগে আমদানি করা হলেও এখনো বিক্রি হয়নি—এমন ফোনের তথ্যও নিবন্ধনের সুযোগ থাকবে। একইভাবে গুদামে মজুত থাকা হ্যান্ডসেটের তথ্যও এনইআইআরে যুক্ত করা যাবে বলে কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে।

নতুন করে এনইআইআর চালু হলে দেশে মোবাইল হ্যান্ডসেট আমদানি, বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে আইএমইআইভিত্তিক নজরদারি আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান

জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান