ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : জাহেদ উর রহমান কীভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় পাচার, মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৪:৫৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৪:৫৩:০৮ অপরাহ্ন
ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স

২০২৬ সালে ইয়েমেনে প্রায় দুই লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ার পর তাদের জন্য আরও ৩০ লাখ ইউরো জরুরি সহায়তা ঘোষণা করেছে ফ্রান্স। মার্কিন মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৩৩ দশমিক ৬ মিলিয়ন ডলার।

প্যারিসে এক বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো জানান, হুথিদের সাম্প্রতিক অভিযানের ফলে ইয়েমেনে নতুন করে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফরাসি সরকার অতিরিক্ত এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ নিয়ে চলতি বছর ইয়েমেনের জনগণের জন্য ফ্রান্সের মোট সহায়তার পরিমাণ ৭০ লাখ ইউরোর বেশি হবে বলে জানান তিনি।

ইয়েমেনের সরকারি তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা নতুন সংঘাতে অন্তত ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন মানুষ বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

ফ্রান্সের নতুন এই সহায়তা বাস্তুচ্যুত মানুষদের জরুরি মানবিক প্রয়োজন মেটাতে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।


সূত্র: আল-জাজিরা।

নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ