ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

ফ্রান্সে গণবিক্ষোভের দায় ইসলামের ওপর চাপালেন ট্রাম্প!

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:৫৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:৫৪:০৩ পূর্বাহ্ন
ফ্রান্সে গণবিক্ষোভের দায় ইসলামের ওপর চাপালেন ট্রাম্প!

ফ্রান্সে স্কুলের পরিবেশ ও সুযোগ-সুবিধা উন্নয়নের দাবিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ব্যাপক অভিবাসন’ ও ইসলামের সঙ্গে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে, তা ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ব্যাপক অভিবাসন’। তাঁর ভাষায়, এটি স্কুল নিয়ে নয়; বরং ইসলাম দেশটিকে দখল করে নেওয়ার চেষ্টা করছে।

তবে বিক্ষোভের সূত্রপাতের সঙ্গে অভিবাসন বা ধর্মীয় কোনো ইস্যুর যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি। শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত শিক্ষক ও কর্মী নিয়োগ, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং অতিরিক্ত শিক্ষার্থী থাকা শ্রেণিকক্ষের সমস্যা সমাধান।

গত কয়েক দিনে আন্দোলনটি ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করেছে।

বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানবাধিকার সংগঠনগুলো পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু বিক্ষোভ মোকাবিলায় পুলিশের ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে শিক্ষা খাতের অবকাঠামো ও শিক্ষকসংকটসহ শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপের কথা জানিয়েছেন।

ফ্রান্সের এই আন্দোলনকে অভিবাসন ও ইসলাম নিয়ে নিজের রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত করে ট্রাম্পের মন্তব্যটি এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রেও অভিবাসননীতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র। তবে তাঁর বক্তব্যের সঙ্গে ফ্রান্সের শিক্ষা আন্দোলনের ঘোষিত দাবিগুলোর সরাসরি সম্পর্কের প্রমাণ নেই।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ