ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ২৫ শিক্ষার্থী

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:৫৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:৫৫:০৫ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ২৫ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য ২৫ শিক্ষার্থীকে মনোনয়ন দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আ. রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের জন্য ছয়জন করে এবং ২০২৫ সালের জন্য সাতজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

২০২২ সালের মনোনীতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সানজিদা সিদ্দিক স্বর্ণা, রসায়ন বিভাগের আশরাফুল আলম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. মোস্তাফিজুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুমিত্রা দে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শেফালী আক্তার এবং আইন ও বিচার বিভাগের মাশরুর রহমান মাহিন।

২০২৩ সালের মনোনীতরা হলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জহিন আক্তার, পরিসংখ্যান বিভাগের মো. তাশরিফ বিন নূর, অর্থনীতি বিভাগের সৈয়দ মাহিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফাহজাবিন তৃষা, মার্কেটিং বিভাগের কে এম রিদ্বওয়ান রাশেদ (রুবাব) এবং আইন ও বিচার বিভাগের মো. আব্দুল মমিন রিফাত।

২০২৪ সালের মনোনীতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফাইরোজ মালিহা আফরা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফফাত আরা সানজিদা, অর্থনীতি বিভাগের সামিয়া ইসলাম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সালমা জাহান কাকন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সায়মা বিনতে ইকরাম। এ বছরের আইন ও বিচার বিভাগের একজন শিক্ষার্থীকেও মনোনয়ন দেওয়া হয়েছে। তবে ফলাফল প্রকাশিত না হওয়ায় বিজ্ঞপ্তিতে তাঁর নাম উল্লেখ করা হয়নি।

২০২৫ সালের জন্য মনোনীত সাতজন হলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নুসরাত জাহান শিল্পী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহিয়াত তানজিম, অর্থনীতি বিভাগের নকিব আল মাহমুদ অর্ণব, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আশরাফী তাসনিম অনিকা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সানজিদা শারমীন সুচীতা, আইন ও বিচার বিভাগের পারমিতা ভট্টাচার্য এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) শ্রমান মজুমদার রুদ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত শিক্ষার্থীদের ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ করে দুই সেট হার্ডকপি জমা দিতে হবে। এর সঙ্গে শিক্ষার্থীর স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে।

সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে বিভাগীয় সভাপতি বা ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে ২৩ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি সব কাগজপত্রের সফটকপি পিডিএফ আকারে নির্ধারিত ই-মেইলে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক

রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক