ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, আলোচনায় বাংলাদেশ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১১:২৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১১:২৬:৪২ পূর্বাহ্ন
ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ইস্যুতে এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দিবাগত রাতে ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

গত শনিবার (৩ অক্টোবর) ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট সামরিক বিমানে করে ভারতে যাওয়া এবং তখনকার পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকা নিয়ে ঢাকায় দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্যে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখন তার বক্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমান বাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির কারণে তিনি ভারতে এসেছিলেন এবং ওই সময় প্রতিবেশী দেশ হিসেবে বাস্তবতাকে গ্রহণ করা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প ছিল না।

দীনেশ ত্রিবেদী ঢাকায় যা বলেছেন সেটি শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট ভারতের সংসদের উচ্চ-কক্ষ রাজ্যসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছিলেন তা থেকে ভিন্ন কিছু নয় বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এ বিষয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক বিশ্লেষকদের কেউ মনে করছেন, দীনেশ ত্রিবেদী মূলত বোঝাতে চেয়েছেন, শেখ হাসিনার ভারতে যাওয়ার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা এবং এ জন্য ভারতকে এককভাবে দায়ী করার সুযোগ নেই। আবার কারও মতে, শেখ হাসিনাকে সামরিক বাহিনী নিয়ে যায়নি-এ বিষয়টি জোর দিয়ে তুলে ধরে ভারত তার দায়ের জায়গাটি স্পষ্ট করতে চেয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক

রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক