ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : জাহেদ উর রহমান কীভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৩৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৩৭:১১ অপরাহ্ন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং ডিসেম্বরে যেকোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান এসব কথা বলেন।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করেন, তাঁদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট ও সজাগ রয়েছি। যেকোনো অপতৎপরতা রুখে দেব।’

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘যাদের আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, তাঁদের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড তো দেশে চালাতে দেব না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

ডিবিপ্রধান বলেন, নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেপ্তার অভিযানও চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি