ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : জাহেদ উর রহমান কীভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৩৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৩৮:৫৩ অপরাহ্ন
তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে আবেগে ভাসছেন তাঁর সতীর্থ, সাবেক সতীর্থ ও ভক্তরা। মঙ্গলবার রাতে এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিকে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হিসেবে বিদায় জানানো হয়েছে।

মেসির বিদায় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর বর্তমান ও সাবেক সতীর্থরা। ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।

এদিকে মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রিয় ফুটবলারকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

পোস্টে পরীমনি লেখেন, ‘আজকের এ ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

২০২২ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতিও তুলে ধরেন পরীমনি। তিনি লেখেন, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।’

মেসির বিদায়ী ম্যাচের জয়-পরাজয়ের চেয়ে তাঁকে শেষবার নীল-সাদা জার্সিতে দেখাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পরীমনি। তাঁর ভাষায়, ‘আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।’

মেসিকে বিদায় না জানিয়ে তাঁর ফুটবল-ঐতিহ্যের কথা তুলে ধরে পরীমনি লেখেন, ‘বিদায় নয়, লিও… তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে।’

শেষে তিনি বলেন, ‘আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে—কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি