ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয় ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ ‘অটোরিকশাচালক সুমনই তাজমিন হত্যাকাণ্ডে জড়িত’ ‘বিদেশি শক্তির’ ইন্ধনে দেশ অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি ‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’

সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৪৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৪৮:০১ পূর্বাহ্ন
সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড় বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)। কর্মসূচিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতা অংশ নেন। তাদের কয়েকজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার আরও বড় পরিসরে বিক্ষোভের ঘোষণা দেয় ইন্ডিয়া জোট।

বিরোধী দলগুলোর এ কর্মসূচির মূল অভিযোগ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে। তাদের দাবি, এই প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি রয়েছে এবং নির্বাচন কমিশনের কার্যক্রমে পর্যাপ্ত স্বচ্ছতা নেই।

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া মধ্যাহ্নভোজের বৈঠকের পর বিরোধী দলগুলো যৌথভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সংসদ সদস্যদের নিয়ে যাওয়ার জন্য তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসও প্রস্তুত রাখা হয়েছিল।

বাসগুলোতে বিভিন্ন বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় দিল্লির অশোক রোডে শাংগ্রি-লা হোটেলের কাছে পুলিশ তাদের আটকে দেয়। যন্তর মন্তরে যেতে না পেরে বিরোধী নেতারা সেখানেই অবস্থান নিয়ে সিইসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে কয়েকজন নেতাকে আটক করা হয়।

বিক্ষোভের সময় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় দিল্লি পুলিশ পরবর্তী সময়ে রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে পুলিশকে বাধা দেওয়া ও হামলার অভিযোগে এফআইআর করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

ইন্ডিয়া জোটের নেতারা বলছেন, নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে তাদের উদ্বেগ যথাযথভাবে আমলে নেওয়া হচ্ছে না। এ কারণেই তারা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছেন। তবে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আপত্তি নেই বলে জানিয়েছে এবং নিয়ম মেনে বৈঠকের জন্য আবেদন করার কথা বলেছে।

বুধবারের ঘটনার পর বৃহস্পতিবারের কর্মসূচিতে আরও বেশি সংসদ সদস্য অংশ নেবেন বলে বিরোধী নেতারা জানিয়েছেন। ফলে দিল্লিতে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধী দলগুলোর আন্দোলন আরও জোরালো হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান

চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান