ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

১ মিনিটে দুই ট্রেনের শতভাগ টিকিট উধাও, ক্ষোভ আশফাক নিপুণের

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৫১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৫১:১৪ পূর্বাহ্ন
১ মিনিটে দুই ট্রেনের শতভাগ টিকিট উধাও, ক্ষোভ আশফাক নিপুণের

রেলের অনলাইনে টিকিট ছাড়ার এক মিনিটের মধ্যেই কক্সবাজারগামী দুটি ট্রেনের সব টিকিট শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার আশফাক নিপুণ। টিকিট কালোবাজারি ও কথিত সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঘটনাটিকে ‘কমার্স ফিকশন’ বলে অভিহিত করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন নিপুণ।

নিপুণ জানান, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার বয়োবৃদ্ধ সেজো মামা। বয়সের কারণে দীর্ঘ সময় বাসে ভ্রমণ করা কষ্টকর হওয়ায় তারা রেলপথে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, যাত্রার ১০ দিন আগে সকাল ৮টায় ঢাকা-কক্সবাজার রুটের টিকিট ছাড়ার কথা জেনে নির্ধারিত সময়ের আগেই অনলাইনে টিকিট কাটার প্রস্তুতি নেন। সকাল পৌনে ৮টা থেকেই মোবাইল ফোন নিয়ে অপেক্ষা করছিলেন তিনি।

নিপুণের ভাষ্য, সকাল ৮টায় সার্চ করার পর তার সামনে অনেকগুলো খালি আসন দেখা যায়। কিন্তু টিকিট কাটার প্রক্রিয়া শুরু করার এক মিনিটের মধ্যেই তিনি দেখতে পান, দুটি ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এ নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, একটি টিকিট নির্বাচন, ওটিপি দেওয়া এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে সাধারণত কয়েক মিনিট সময় লাগে। সেই হিসাবে এক মিনিটের মধ্যে দুটি ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নিপুণ লেখেন, জুল ভার্নের ‘৮০ দিনে বিশ্ব ভ্রমণ’-এর মতো রেলওয়ে যেন লিখেছে ‘এক মিনিটে দুই ট্রেন গায়েব’-এর ‘কমার্স ফিকশন’।

রেলের টিকিট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে বলেও অভিযোগ করেন এই নির্মাতা। তার দাবি, সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের টিকিট পাওয়ার ভোগান্তির পরিবর্তন হচ্ছে না। যে সরকারই ক্ষমতায় থাকুক, টিকিট-সংক্রান্ত একটি চক্রের প্রভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নিপুণ আরও বলেন, কোনো সরকার যদি বিমানবন্দর ও রেলওয়ের দীর্ঘদিনের কথিত সিন্ডিকেট ভাঙতে পারে, তাহলে সেই সরকারকে তিনি সর্বকালের সেরা সরকার হিসেবে মেনে নিতে প্রস্তুত।

এদিকে অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যাওয়া এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছে। গত ২২ সেপ্টেম্বর সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলি-১১) স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে মামলা করেন।

পরে ১ অক্টোবর আদালত মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেয়। বর্তমানে পিবিআইয়ের একজন উপপরিদর্শক মামলাটি তদন্ত করছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক

রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক