ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বেপরোয়া অটোরিকশা, নিমিষে থমকে যাচ্ছে পরিবার!

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন
বেপরোয়া অটোরিকশা, নিমিষে থমকে যাচ্ছে পরিবার!

একটি অনিয়ন্ত্রিত যান, কয়েক সেকেন্ডের বেপরোয়া গতি—নিমিষেই তছনছ হয়ে যেতে পারে একটি পরিবারের স্বাভাবিক জীবন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অননুমোদিত ও বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রতিদিনই আহত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ হারাচ্ছেন অঙ্গ, কেউবা হয়ে পড়ছেন স্থায়ীভাবে পরনির্ভরশীল।

এমনই এক দুর্ঘটনার শিকার ৭৬ বছর বয়সী রওশন আলী। জীবনের শেষভাগে স্বজনদের পাশে থাকার কথা থাকলেও এখন অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না তিনি। চিকিৎসকদের চেষ্টায় প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় কেটে ফেলতে হয়েছে তাঁর ডান পা।

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রওশন আলী বলেন, একসময় তিনি ব্যবসা করতেন। কিন্তু দুর্ঘটনার পর চিকিৎসার পেছনে তাঁর জমানো অর্থের বড় অংশ শেষ হয়ে গেছে। এখন স্বাভাবিক জীবনে ফেরার কোনো পথ দেখছেন না তিনি।

কান্নাজড়িত কণ্ঠে রওশন আলী বলেন, ‘আমি একসময় সফল ব্যবসায়ী ছিলাম। কিন্তু এই দুর্ঘটনার পর চিকিৎসার খরচ চালাতে গিয়ে আমার সব টাকা-পয়সা শেষ হয়ে গেছে।’ বেপরোয়া অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

একই হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বছরের শিশু আবদুল্লাহ ফাহাদ। হাতে খাবার কেনার টাকা নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। শিশুটির বাবা জানান, পকেটে মাত্র ১০ টাকা নিয়ে দোকানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় তাঁর সন্তান। এখন হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে শিশুটি।

নতুন চাকরির সন্ধানে সাভারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন মাসুদ রানা। তাঁর ভাষ্য, নিয়ন্ত্রণহীন একটি অটোরিকশা তাঁকে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালের মাঝখানে চাপা দেয়।

চিকিৎসাধীন মাসুদ বলেন, ‘গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে আমাকে সোজা দেয়ালের সঙ্গে চেপে ধরে। এখন পর্যন্ত ৫০ হাজার টাকার বেশি খরচ হয়ে গেছে, কিন্তু শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। কাজ বন্ধ, আয়-রোজগারও বন্ধ।’

যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার প্রভাব শুধু আহত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; পুরো পরিবারকে এর আর্থিক ও সামাজিক বোঝা বহন করতে হয়।

তিনি বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পঙ্গু হয়ে পড়লে পরিবারের আয় বন্ধ হয়ে যায়। পাশাপাশি চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, অনিয়ন্ত্রিত ও লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সড়ক দুর্ঘটনায় হতাহত ও পঙ্গুত্বের সংখ্যা আরও বাড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা