ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:০১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:০১:১০ পূর্বাহ্ন
বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আন্তর্জাতিক বাজারের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রচলিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের দামের তুলনায় ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়।

একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হচ্ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অঞ্চলগুলো থেকে সরবরাহ স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগই তেলের দামের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় সরবরাহ ব্যবস্থা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে সেখানে উত্তেজনা বাড়লে কিংবা জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের ভাষ্য, সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় বিনিয়োগকারীরা আগাম সতর্ক অবস্থান নিচ্ছেন। এর প্রভাবে অপরিশোধিত তেলের বাজারে ক্রয়চাপ বেড়েছে এবং দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের ওপর এর প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড