ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর

মোহাম্মদপুরে হাতকড়া পরিয়ে রিহ্যাবে নেওয়ার ঘটনায় ২ কর্মী আটক

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:১১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:১১:০৪ পূর্বাহ্ন
মোহাম্মদপুরে হাতকড়া পরিয়ে রিহ্যাবে নেওয়ার ঘটনায় ২ কর্মী আটক

রাজধানীর মোহাম্মদপুরে ৬৩ বছর বয়সী এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে বাসা থেকে জোর করে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যাওয়ার ঘটনায় দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনার সময় ব্যবহৃত হাতকড়াটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—জসিম উদ্দিন ওরফে পলাশ ও আমিনুর ইসলাম। তারা রাজধানীর উত্তরায় অবস্থিত লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এসব তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে ৪ থেকে ৫ জন ব্যক্তি মোহাম্মদপুর থানার স্যার সৈয়দ রোডের একটি বাসায় প্রবেশ করেন। পরে তারা ফ্ল্যাটের মালিক সিপার মোস্তফার হাতে হাতকড়া পরিয়ে জোর করে তাকে নিচে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

ঘটনার পর ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, সিপার মোস্তফা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। পরিবারের সদস্যরা পৃথক স্থানে বসবাস করেন। তার ছোট ভাই সাবির মোস্তফা তাকে চিকিৎসার জন্য উত্তরার সেক্টর-১১ এলাকায় অবস্থিত লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার ব্যবস্থা করেন।

পুলিশের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানার মাধ্যমে খোঁজ নিয়ে সিপার মোস্তফাকে ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, এর আগেও ২০২১ সালে তাকে ওই সেন্টারে রাখা হয়েছিল।

রিহ্যাব সেন্টারের মালিক ডা. মো. জসিম উদ্দীনের কাছে হাতকড়া ব্যবহারের আইনগত বৈধতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তবে কিছু মাদকাসক্ত ব্যক্তিকে রিহ্যাবে নেওয়ার সময় হাতকড়া ব্যবহার করা হয় বলে তিনি জানান।

এ ঘটনায় লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারের দুই কর্মী জসিম উদ্দিন ওরফে পলাশ এবং আমিনুর ইসলামকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত হাতকড়াটি উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড