ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর

ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের জমজমাট প্রচারণা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:২৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:২৪:০৪ পূর্বাহ্ন
ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের জমজমাট প্রচারণা

যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন সামনে রেখে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ব্রাডফোর্ডের শাপলা ব্যাংকুয়েটিং হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্যানেলের প্রার্থীরা ট্রাস্টের গত দুই বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন তারা। ট্রাস্টকে আরও আধুনিক, ডিজিটাল ও বিনিয়োগবান্ধব করার পরিকল্পনার কথাও জানান প্রার্থীরা।

সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তারা।

বিশিষ্ট মুরব্বি আখদ্দুস আলীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শিক্ষাবিদ বাবরুল হোসেন বাবুল ও অ্যাডভোকেট আনসার হাবিব। স্বাগত বক্তব্য দেন কমিউনিটি নেতা সাহাব উদ্দিন। পরে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ১৭ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের বর্তমান সভাপতি মাফিজ খান।

সভায় বক্তব্য দেন সিনিয়র ট্রাস্টি মনির উদ্দিন (বসির), মোহাম্মদ আলী ছালেক, মিরাস আলী, এনামুল হক, মস্তাকিন আলী, আব্দুর রব, ইনুস মিয়া, কবির উদ্দিন, আজাদ মিয়া, আনসার উদ্দীন, ফয়জুল হক, মনির আলী সুফি ও শেখ মব্বশির আলী।

সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার পদপ্রার্থী মনির আহমেদ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফরিদ আহমেদ ও কবির মিয়া। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদপ্রার্থী সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী তোফাজ্জল আলম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদপ্রার্থী খালেদ মাসুদ রনি এবং কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী মদরিস আলী মফজ্জুল উপস্থিত ছিলেন।

ইসি মেম্বার পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহমান খান রাজু, মোহাম্মদ জি এ ফয়সাল, মোহি উদ্দিন পলাশ, শাহ তাজুল ইসলাম, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নূর।

সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্ট ইউকের শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার সুযোগ রয়েছে। গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের প্রার্থীদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে ট্রাস্টের কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন। এ সময় তারা প্যানেলের প্রার্থীদের সমর্থনের আহ্বান জানান।

সভাপতি পদপ্রার্থী গুলজার খান বলেন, গত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশই তিনি বাস্তবায়ন করেছেন। নির্বাচিত হলে বাংলাদেশে ট্রাস্টের শিক্ষাবৃত্তি কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও কমিউনিটির কল্যাণে কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ বলেন, প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত করা সম্ভব। এ জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সংগঠনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

কোষাধ্যক্ষ পদপ্রার্থী মনির আহমেদ বলেন, নির্বাচিত হলে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বৃহত্তর বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করবেন। একই সঙ্গে ট্রাস্টের তহবিল সুরক্ষিত রেখে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথ প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্ট ইউকে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী নতুন উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভায় প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হলে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ট্রাস্টের শিক্ষা কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা জানান তারা।

বিশ্বনাথ প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন আগামী ১৮ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে মিছবা-মহব্বত-লিলু মিয়া প্যানেল রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড