ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান? নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১ বিশ্ব ডিম দিবস আজ বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির ফায়ার সার্ভিসের ৫৩ কর্মকর্তা-কর্মচারী পেলেন মহাপরিচালকের প্রশংসা চট্টগ্রাম ড্রাই ডক পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী বেসিক স্কুবা ডাইভিং কোর্সের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৩:৫১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৩:৫১:৫৫ অপরাহ্ন
নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মুখেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে অবিচল রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন মোজতবা খামেনি। বার্তাটি প্রকাশের তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের।

বার্তায় মোজতবা খামেনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বিভিন্ন সংঘাত ও যুদ্ধের সময় তাদের অবদান আরও স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম ও ছোট জনবসতি, দুর্গম সীমান্ত, পাহাড়, সমুদ্র, সমতল ভূমি ও বনাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের এই অবদান দেশের নিরাপত্তার অন্যতম শক্তিশালী ভিত্তি।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ স্টেশন ও ফাঁড়ির সদস্যদের পর্যন্ত নিরাপত্তা রক্ষায় ভূমিকা সাম্প্রতিক বছরগুলোতে আরও জোরালো হয়েছে। তাঁর ভাষ্য, সাম্প্রতিক যুদ্ধগুলোর সময় এই ভূমিকা বিশেষভাবে দৃশ্যমান হয়েছে।

মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায় থেকে সম্মুখসারির সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছে। তাঁর মতে, এসব হামলা দেশের নিরাপত্তা রক্ষায় বাহিনীটির গুরুত্ব আরও স্পষ্ট করেছে।

তিনি দাবি করেন, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা বাহিনীর ওপর ধারাবাহিক আঘাত সত্ত্বেও সদস্যরা দায়িত্ব পালনে বিচ্যুত হননি। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা সাহসের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বার্তায় মোজতবা খামেনি দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী