ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয় ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ ‘অটোরিকশাচালক সুমনই তাজমিন হত্যাকাণ্ডে জড়িত’ ‘বিদেশি শক্তির’ ইন্ধনে দেশ অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি ‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৪:০৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৪:০৫:৪৫ অপরাহ্ন
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ১৬ অক্টোবর থেকে এ বছরের দুর্গাপূজা শুরু হওয়ার কথা রয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সবার প্রিয় শহর, যেখানে মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। পূজারীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি।

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উৎসবের আনন্দে আশপাশের দরিদ্র ও অসহায় শিশুদের কথাও সবাইকে ভাবতে হবে। কোনো শিশু যেন খাবার বা নতুন পোশাকের অভাবে কষ্ট না পায়, সেদিকে খেয়াল রেখে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে হবে।

সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সতর্ক থাকতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই পূজারীদের পাশে থাকবে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান

চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান