ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৬:৩৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৬:৩৭:২৭ অপরাহ্ন
‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।’

শুক্রবার দুপুরে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী তাঁর প্রয়াত পিতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্মের কথা তুলে ধরেন। তিনি বলেন, সততা, কর্মনিষ্ঠা ও জনসেবার মাধ্যমে তাঁর বাবা রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর হাত ধরেই রাজনীতিতে আসা এবং মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি।

আফরোজা খানম রিতা বলেন, হারুনার রশিদ খান মুন্নু রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করেছেন। পাশাপাশি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার প্রসারেও অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা তাঁদের নতুন শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাজীবনে তাঁদের অনুপ্রেরণা জোগানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স