ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৬:৩৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৬:৩৮:০৩ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

মৃত ব্যক্তিদের একজন ৬৫ বছর বয়সী হারিছা বেগম। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইদ্রিছ আলীর স্ত্রী। গত ৮ অক্টোবর ভোরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই দিন সকালেই তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি মারাত্মক ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তাঁর শরীরে ইনসুলিনের ঘাটতি ছিল।

মৃত অন্যজন ৪৫ বছর বয়সী মিনহাজ। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফরিদ মিয়ার ছেলে। গত ৭ অক্টোবর বিকেলে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ৮ অক্টোবর বিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, মারাত্মক ডেঙ্গুর পাশাপাশি রক্ত জমাট বাঁধার জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে।

মৃত অপরজন ৪৫ বছর বয়সী মরিয়ম। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধনবাড়ি নরিল্লা গ্রামের হযরত আলীর স্ত্রী। গত ৮ অক্টোবর সকালে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই রাতেই আইসিইউতে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কে রক্ত চলাচলে বাধাজনিত স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স