ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয় ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ ‘অটোরিকশাচালক সুমনই তাজমিন হত্যাকাণ্ডে জড়িত’ ‘বিদেশি শক্তির’ ইন্ধনে দেশ অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি ‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’ ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩ হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের ১ রান করেই অদ্ভুতভাবে উদযাপন করলেন লিটন

‘অটোরিকশাচালক সুমনই তাজমিন হত্যাকাণ্ডে জড়িত’

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ১২:০৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ১২:২৬:৫৫ অপরাহ্ন
‘অটোরিকশাচালক সুমনই তাজমিন হত্যাকাণ্ডে জড়িত’

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে অটোরিকশাচালক সুমন মিয়ার (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর এলাকায় ধানখেতের আইলের পাশে তাজমিনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে লালমাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাজমীনের বাবা এসে মরদেহ শনাক্ত করেন।

জান্নাতুল তাজমিন রেনাটা পিএলসি, কুমিল্লায় কর্মরত আবদুল আলীম ও কেয়া আক্তার দম্পতির মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে। বাবার চাকরির সুবাদে তাজমিন পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় থাকত। সে কুমিল্লার ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশের তদন্ত ও আসামির জবানবন্দির বরাত দিয়ে জানানো হয়, ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে তাজমিন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে বাসায় ফেরার জন্য একটি অটোরিকশা ভাড়া করে। ৩০০ টাকা ভাড়ায় চালক সুমন মিয়া তাকে নিয়ে রওনা হন। পথে তিনি তাজমিনকে ১০০ টাকার কলা ও রুটি কিনে দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সুমন রেসকোর্সের দিকে না গিয়ে অটোরিকশার গতিপথ পরিবর্তন করে চাঁদপুরগামী সড়কে নিয়ে যান। এতে আতঙ্কিত হয়ে তাজমীন তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করলে সুমন তাকে নির্জন স্থানে ধরে ফেলেন।

পুলিশ জানায়, এরপর সুমন তাজমীনকে ধর্ষণ করেন। তাজমীন ধস্তাধস্তি ও চিৎকার শুরু করলে সুমন গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেন। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে মাটিতে ফেলে পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন বলে অভিযোগ রয়েছে।

হত্যার পর তাজমীনের ভ্যানিটি ব্যাগ, আইফোন ও স্কুলব্যাগ নিয়ে যান সুমন। পরে ভ্যানিটি ব্যাগটি পাশের ধানখেতে ফেলে অন্য একটি অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের তথ্য অনুযায়ী, কাছের কাচিকাটা মসজিদের পুকুরে হাত-মুখ ধুয়ে আইফোনটি সেখানে লুকিয়ে রেখে তিনি চট্টগ্রামে আত্মগোপন করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি ও লালমাই থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারা এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে আইফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা উদ্ধার করা হয়।

সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস